April 7, 2026

চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু!

প্যাটেল নগর গ্রামীণ হাসপাতালে তালা ঝুলিয়ে বিক্ষোভে উত্তাল এলাকা।

বীরভূম জেলার মহম্মদ বাজার থানার অন্তর্গত প্যাটেল নগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে মৃতের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। দীর্ঘ সময় ধরে চলে এই বিক্ষোভ, যার জেরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
মৃত ব্যক্তির নাম নির্মল টুডু। তিনি মহম্মদ বাজার থানার রাজ্যধরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় তাঁকে প্যাটেল নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসায় বিলম্ব ও পর্যাপ্ত নজরদারির অভাবের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদ বাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অয়ন চক্রবর্তী সহ পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপের ফলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করা হয়। প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিবার ও গ্রামবাসীরা হাসপাতালের তালা খুলে দেন। তবে বিকেল পর্যন্ত হাসপাতাল চত্বরে উত্তেজনা বজায় ছিল এবং বিক্ষোভ চলতে থাকে।

NUR MOHAMMAD

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION