NATIONAL CATEGORY

পিএইচডি ভর্তিতে মেনে চলতে হবে জাতীয় স্তরের পরীক্ষার স্কোর - সরকারী নির্দেশ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে

By SOUMITRA PANDIT • 2026-08-10 04:39 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
পিএইচডি ভর্তিতে মেনে চলতে হবে জাতীয় স্তরের পরীক্ষার স্কোর  - সরকারী নির্দেশ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে

রিপোর্ট: সৌমিত্র পণ্ডিত | IPU News
কলকাতা, ৯ আগস্ট ২০২৬:
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পৃথক বিশ্ববিদ্যালয়-স্তরের প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে জাতীয় স্তরের পরীক্ষার স্কোর ব্যবহারের জন্য রাজ্যের State-aided ও Private Universities এবং Aided Institutions-কে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর।
৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নির্দেশিকায় ২৮ মার্চ ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর জারি করা নির্দেশের উল্লেখ করা হয়েছে। UGC-এর সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে Ph.D. ভর্তির ক্ষেত্রে NET স্কোর ব্যবহার করার ব্যবস্থা চালু করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি যেন পৃথক Ph.D. Admission Test (PAT), Research Entrance Test (RET) বা অনুরূপ বিশ্ববিদ্যালয়-স্তরের প্রবেশিকা পরীক্ষা আয়োজন বা তার বিজ্ঞপ্তি প্রকাশ না করে।
এর পরিবর্তে, প্রযোজ্য নিয়ম অনুযায়ী UGC-NET, UGC-CSIR NET, GATE, CEED এবং অনুরূপ জাতীয় স্তরের পরীক্ষার স্কোরের ভিত্তিতে, সাক্ষাৎকারের মাধ্যমে Ph.D. ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
UGC-এর মার্চ ২০২৪-এর বিজ্ঞপ্তি অনুযায়ী NET উত্তীর্ণদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল—JRF-সহ Ph.D. ও Assistant Professor-এর যোগ্যতা, JRF ছাড়া Ph.D. ও Assistant Professor-এর যোগ্যতা এবং শুধুমাত্র Ph.D. ভর্তির যোগ্যতা।
রাজ্য সরকারের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হল Ph.D. ভর্তির ক্ষেত্রে একতা, স্বচ্ছতা ও গুণমান নিশ্চিত করা এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়-স্তরের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের চাপ কমানো।
তথ্যসূত্র: UGC Public Notice, 27.03.2024; UGC Letter, 28.03.2024; Government of West Bengal, Department of Higher Education, Notification No. 1178(45)-Edn(U), dated 03.08.2026.
রিপোর্টার:
সৌমিত্র পণ্ডিত
IPU News

SOUMITRA PANDIT 0 followers