March 30, 2026

West Bengal Election 2026: ফের একঝাঁক বদলি ! এবার একধাক্কায় ৮৪ জন BDO-কে বদলি কমিশনের

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : সংঘাতের আবহে ফের একঝাঁক বদলি নির্বাচন কমিশনের। এবার একধাক্কায় ৮৪ জন BDO-কে বদলি করল কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বদল হয়েছে বলে খবর। পূর্ব মেদিনীপুরে ১৪ জন আধিকারিককে বদল করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, সরানো হয়েছে নন্দীগ্রাম ১ ও ২ নম্বরের BDO-কেও। দক্ষিণ ২৪ পরগনায় বদলি করা হয়েছে ১১ জন আধিকারিককে। BDO-র পাশাপাশি ARO-কেও বদলি কমিশনের।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদলি করছে নির্বাচিন কমিশন। শুরুটা হয়েছিল মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনা- কে দিয়ে। এরপর রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের একাধিক শীর্ষস্তরের উচ্চপদস্থ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়। বিভিন্ন কমিশনারেটের কমিশনারদের পাশাপাশি, পুলিশ সুপার এবং ডিএম-দেরও বদলি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার বিডিও এবং এআরও- দের বদলি করল কমিশন।

কমিশন সূত্রে খবর, রাজ্যের কাছে ৮৪ জনের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮৩ জনের নাম শনাক্ত করে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। একজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অপছন্দ ছিল। সেখানে কমিশনে পছন্দ অনুসারে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে এবং নিরাপদে সম্পন্ন হয়, কোনওরকম সমস্যা না হয়, সেই জন্যই এই বদলি করা হচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন

নিমন্ত্রণের পর এবার ক্যারম বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারম খেলার অভিযোগ। ক্যারম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ইউনিফর্ম পরেই তৃণমূলের পার্টি অফিসে ক্যারম খেলছেন জওয়ানরা, ভিডিও ভাইরাল। আর এই ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের পরই কড়া সিদ্ধান্ত কমিশনের। সাসপেন্ড ৩ জওয়ান, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ। কমিশনের কড়া বার্তার পরও ক্যারম খেলার অভিযোগে সাসপেন্ড। কোনও আতিথেয়তা গ্রহণ করা যাবে না, আগেই নির্দেশ দেয় কমিশন।

এর আগে মুর্শিদাবাদেও ৭ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কমিশন। ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে ৭ জওয়ানকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সতর্ক করার পরেও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষায় যায় ৭ জওয়ান। একটি অনুষ্ঠানে যোগ দেয় ওই ৭ জওয়ান। তৃণমূল ও বিজেপি দু’দলের নেতারাই সেখানে ছিলেন। তারও আগে ২০১৬ বিধানসভা ভোটের দিন মুর্শিদাবাদেই হাজারদুয়ারি ঘুরতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

Disclaimer:
This article reflects the author’s understanding based on available information. Some details may change upon official confirmation. The content is intended for informational purposes only and should not be treated as a final or verified account.

ABHISHEK BHATTACHARYA

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION