শিক্ষার কারিগরদের সম্মান জানাল টেকনো ইন্ডিয়া, ড্রোনাচার্য অ্যাওয়ার্ডে উজ্জ্বল পশ্চিম বর্ধমানের ১৫ জন শিক্ষক
কলকাতায় ড্রোনাচার্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত পশ্চিমবঙ্গের শিক্ষকরা
কলকাতা, ২৪ নভেম্বর ২০২৬: শিক্ষকতার ক্ষেত্রে অবদান ও শিক্ষাক্ষেত্রে ভূমিকার স্বীকৃতি জানাতে মঙ্গলবার কলকাতার সল্টলেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রাঙ্গণে ড্রোনাচার্য অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর সুনীল পদ গোস্বামী, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর তথা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব তাপস মুখোপাধ্যায় এবং এবিআরএসএম-এর সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। অনুষ্ঠানে শিক্ষকতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং শিক্ষকসমাজের অবদান নিয়ে আলোচনা হয়।
পশ্চিম বর্ধমানের ১৫ জন শিক্ষক-শিক্ষিকা সম্মানিত
অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয়। তাঁদের নাম ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের তালিকা নিচে দেওয়া হল—
১. ড. আশিস কুমার মাজী – নেতাজি নগর কলোনি হাই স্কুল।
২. ড. দেবাশিস চট্টোপাধ্যায় – প্রধান শিক্ষক, লবণপাড়া হাই স্কুল।
৩. শেলি মাজী – প্রধান শিক্ষিকা, ইস্পাত নগরী মেঘনাদ সাহা মাধ্যমিক বিদ্যালয়।
৪. তাপস পান – কাঁকসা হাই স্কুল।
৫. পিয়ালী ভট্টাচার্য – সাগরভাঙা হাই স্কুল।
৬. অরিন্দম চক্রবর্তী – আমরাই হাই স্কুল।
৭. সঞ্জয় পাল – শিলামপুর হাই স্কুল।
৮. অজয় কুমার প্রসাদ – ভারতীয় হিন্দি হাই স্কুল।
৯. রূপা কর্মকার – গৌরাঙ্গডি আর.কে.এস. হাই স্কুল।
১০. মানস মণ্ডল – সাগরভাঙা হাই স্কুল।
১১. বিভাস কুমার পাঠক – আসানসোল দয়ানন্দ হাই স্কুল।
১২. রাজীবলোচন বন্দ্যোপাধ্যায় – বিজপুর হাই স্কুল।
১৩. পি. কে. সিং – উখড়া হিন্দি হাই স্কুল।
১৪. শ্যামাপ্রসাদ রায় – আসানসোল।
১৫. চঞ্চল রুইদাস – শিলামপুর হাই স্কুল।
শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা
অনুষ্ঠানে শিক্ষকদের সামাজিক ও শিক্ষাগত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদানের বিষয়টিও উঠে আসে।
শিক্ষকতার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা এবং আগামী প্রজন্মের বিকাশে তাঁদের অবদান নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম বর্ধমানের ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে এদিন সম্মানিত করা হয়েছে।
