PRESS RELEASE

গোলপার্ক রামকৃষ্ণ মিশনে সফলভাবে সম্পন্ন হলো বিশ্বের প্রথম আন্তর্জাতিক রূপের ‘মহিষাসুরমর্দিনী’ (ইংরেজি) অনুষ্ঠান

By SHYAMASREE PUJARI • 2026-09-18 04:50 • 9 views   Share WhatsApp Share Facebook Share X
গোলপার্ক রামকৃষ্ণ মিশনে সফলভাবে সম্পন্ন হলো বিশ্বের প্রথম আন্তর্জাতিক রূপের ‘মহিষাসুরমর্দিনী’ (ইংরেজি) অনুষ্ঠান

কলকাতা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ — আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশন-এর বিবেকানন্দ হলে অত্যন্ত সফল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হলো বিশ্বের প্রথম আন্তর্জাতিক রূপে পরিবেশিত ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান—‘মহিষাসুরমর্দিনী’ (ইংরেজি)। এই অনন্য অনুষ্ঠানটির সফল মঞ্চভাবনা ও উপস্থাপনায় ছিলেন শ্রী সুপ্রিয় সেনগুপ্ত ও টিম কারিগরি কবিয়াল।
সন্ধ্যা ৬:০০ টায় শুরু হওয়া এই মহোৎসবে শ্রী শ্রী চণ্ডীর পবিত্র শ্লোকের ভাব, সুর ও আধ্যাত্মিকতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে অমর কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের ধারাকে অনুসরণ করা হয়। বিশ্বজুড়ে বাংলার ঐতিহ্যকে এক নতুন আন্তর্জাতিক আবহে তুলে ধরার এই প্রচেষ্টায় দর্শক ও শ্রোতাদের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহ:
ঐতিহাসিক উপস্থাপন: বিশ্বের প্রথম আন্তর্জাতিক রূপে বাংলা রেডিও অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-এর ইংরেজি রূপান্তর সফলভাবে মঞ্চস্থ হলো।
উপস্থাপনায়: শ্রী সুপ্রিয় সেনগুপ্ত ও টিম কারিগরি কবিয়াল।
ভ্যানু: বিবেকানন্দ হল, গোলপার্ক রামকৃষ্ণ মিশন, কলকাতা।
উপস্থিতি: বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন ও আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছায়।
"এ এক ঐতিহ্য, এ এক সাধনা, এ এক মায়ের আরাধনা।"
উপস্থিত সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠেছে। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

SHYAMASREE PUJARI 0 followers