PRESS RELEASE

রবীন্দ্রসদনে বর্ণাঢ্য আয়োজনে কিংবদন্তি কিশোর কুমারের ৯৭তম জন্মদিবস উদযাপিত

By SHYAMASREE PUJARI • 2026-08-10 05:11 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
রবীন্দ্রসদনে বর্ণাঢ্য আয়োজনে কিংবদন্তি কিশোর কুমারের ৯৭তম জন্মদিবস উদযাপিত

কলকাতা, ৪ঠা আগস্ট — গতকাল কলকাতার প্রখ্যাত রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশে উদযাপিত হলো ভারতীয় সঙ্গীতের অমর কণ্ঠস্বর ও কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মদিবস। 'বাংলার মন' সংস্থার উদ্যোগে এবং 'অল বেঙ্গল মেনস ফোরাম'-এর সহযোগিতায় আয়োজিত এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার নামকরণ করা হয়েছিল "কিশোর বেলা"।
সন্ধ্যা ৫টায় শুরু হওয়া এই আয়োজনে সঙ্গীতপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রবেশ অবাধ থাকায় সর্বস্তরের মানুষ বিনা মূল্যের টিকিটের মাধ্যমে এই মহোৎসবে শামিল হন। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মঞ্চের পরিবেশ এক অন্য মাত্রা লাভ করে। কিশোর কুমারের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর গাওয়া অমেয় জনপ্রিয় গানগুলির জাদুকরী পরিবেশনায় মেতে ওঠে গোটা রবীন্দ্রসদন চত্বর।
এদিনের এই জমজমাট অনুষ্ঠানে বাংলার একাধিক প্রথিতযশা শিল্পী ও কলাকুশলী উপস্থিত থেকে কিশোর কুমারকে সুরের অর্ঘ্য নিবেদন করেন। বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য, গৌতম ঘোষ, মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী, সৈকত মিত্র, তরুণ সরকার, সপ্তক ভট্টাচার্য, অনিন্দ্য বসু, প্রবীর দাস, প্রদীপ ভট্টাচার্য, দেব চৌধুরী, দীপান্বিতা চৌধুরী, সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল দত্ত, ডা. উৎসব দাস, রুদ্র সৈকত, সুদীপ্ত গাইনে, পাপিয়া রায়, পারমিতিতা চ্যাটার্জী, পায়েল মজুমদার, সুস্মিতা দে, অভিষেক সিনহা, পল্টু কুমার, সজল চট্টোপাধ্যায় এবং এবিএমএফ ব্লুজ।
এছাড়াও দেবরূপ রায় ও ঋতুপর্ণার "তাল দ্য বিট" এবং শান্তিরপুর নৃত্যধারা "ওয়েভ অফ ড্যান্স"-এর যৌথ পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। পুরো অনুষ্ঠানটির অত্যন্ত সাবলীল ও মনোগ্রাহী সঞ্চালনা করেন দেবাশীষ বসু, লাবণ্য দত্ত এবং মৌসুমী আদক। কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই স্মরণীয় সন্ধ্যা কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

SHYAMASREE PUJARI 0 followers