LATEST NEWS

শিল্প ও বাণিজ্য বিষয়ক বিশেষ মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত

By SHYAMASREE PUJARI • 2026-08-10 05:10 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
শিল্প ও বাণিজ্য বিষয়ক বিশেষ মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত

হোটেল হায়াত,কলকাতা;৭ই আগস্ট — শিল্প ও বাণিজ্য বিষয়ক বিশেষ মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত
আজ হোটেল হায়াতে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC)-এর উদ্যোগে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায়। শিল্প, বাণিজ্য, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের নানা দিক নিয়ে এই আলোচনা সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশে মাননীয় মন্ত্রী রাজ্য ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার ব্যবসায়িক অংশীদারিত্ব ও উদ্ভাবনী প্রযুক্তির ওপর বিশেষ জোর দিচ্ছে।
এই আয়োজনে বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব রাজীব সিং, ব্রিজ ভূষণ আগরওয়াল এবং পার্থ সারথি নিওটিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে শিল্প জগতের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সফল এই অধিবেশনটি রাজ্যের শিল্প ও বাণিজ্যের অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদী।

SHYAMASREE PUJARI 0 followers