June 27, 2026

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের বর্ণাঢ্য উদযাপন

কলকাতা, ২১ জুন ২০২৬: আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে প্রজ্ঞ্যান ফাউন্ডেশন এবং JAM Institute of Yoga and Naturopathy-এর যৌথ উদ্যোগে কলকাতার প্রজ্ঞ্যান ভবনে এক বর্ণাঢ্য যোগাভ্যাস, সেমিনার ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য, সম্প্রীতি এবং সামগ্রিক কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যোগপ্রেমী, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কমন যোগ প্রোটোকল (Common Yoga Protocol) অনুসারে যোগাভ্যাস অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আকর্ষণীয় যোগাসন প্রদর্শনী দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। প্রদর্শনীর মাধ্যমে যোগচর্চার শারীরিক সক্ষমতা, একাগ্রতা এবং মানসিক ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের সভাপতি যোগাচার্য ড. সুরেশ কুমার আগরওয়াল, সিইও শ্রী চন্দন আগরওয়াল এবং JAM Institute of Yoga and Naturopathy-এর অধ্যক্ষ ড. আনন্দ প্রসাদ মৌর্য। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী ওম প্রকাশ মিশ্র, ক্যানারা ব্যাংকের এজিএম শ্রী গিরজেশ সাহু, ড. নরেন পাণ্ডে, অধ্যাপক এম. এ. পারভেজ আলম এবং শ্রী কে. এস. অধিকারী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
যোগাভ্যাস কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জয়ন্ত পাল, কল্যাণ মাইতি, সংঘমিত্রা মাইতি, সুষমা জানা মণ্ডল, নিখিলেশ মিশ্র, অনিতা সাহা, রীতা ধর, সৈয়দ আফরোজ হোসেন, তাপস সাহা, প্রিয়াঙ্কা সরদার, সুপ্রিয়া দাস, গীতা সিনহা এবং ড. নমিতা চক্রবর্তী-সহ আরও অনেকে।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একই দিনে কলকাতা প্রেস ক্লাবেও একটি বিশেষ যোগ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন যোগাচার্য ড. সুরেশ কুমার আগরওয়াল। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে দৈনন্দিন জীবনে যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যোগকে জনমানসে আরও জনপ্রিয় করে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিবেদনকারী: শ্রী

SHYAMASREE PUJARI

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION