NATIONAL NEWS

মেধাবী ছাত্রের পাশে নেতাজি সেবা ফাউন্ডেশন, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বই তুলে দেওয়া হল

By SOUMITRA PANDIT • 2026-08-08 04:25 • 6 views   Share WhatsApp Share Facebook Share X
মেধাবী ছাত্রের পাশে নেতাজি সেবা ফাউন্ডেশন, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বই তুলে দেওয়া হল

নিজস্ব সংবাদদাতা | নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, 07.08.26

শিক্ষাই সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার—এই বিশ্বাসকে সামনে রেখে মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রের পাশে দাঁড়াল নেতাজি সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে নামখানা ব্লকের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ চন্দনপিড়ি-র বাসিন্দা মহাদেব লায়া-র হাতে তাঁর পুত্র শুভময় লায়া-র একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেওয়া হয়।

শুভময় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে ৬৪২ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সে বিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় বই কেনা সম্ভব হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে মহাদেব বাবু নেতাজি সেবা ফাউন্ডেশনের কাছে আবেদন করেন সহযোগিতার জন্য। যার ফল হিসাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

এই উপলক্ষে গত 6ই আগষ্ট 2026, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অধ্যাপক শান্তনু বেরা মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক সৌমিত্র পন্ডিত মহাশয়ের উপস্থিতিতে বই যেমন, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি, বাংলা এবং কম্পিউটার বিষয়ের একাদশ শ্রেণির প্রয়োজনীয় পাঠ্যবই ছাত্রের বাবার হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে শুভময় নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সকল ব্যক্তিরা এই মহতী কাজে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে সমাজে এমন বহু মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা শুধুমাত্র আর্থিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষার পথে বাধার সম্মুখীন হয় তাদের সহযোগিতা করার জন্য আবেদন জানান। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষার পথ সুগম করার জন্য নেতাজি সেবা ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাবে এই অঙ্গীকার করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শান্তনু বেরা মহাশয়।
উপস্থিত অধ্যাপক সৌমিত্র পন্ডিত বলেন আগামী দিনে নেতাজি সেবা ফাউন্ডেশন তাদের এই কর্মকান্ড অর্থাৎ প্রান্তিক ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী দের উজ্জল ভবিষ্যৎ গড়ার জন্য তারা এই সমাজসেবামূলক কাজ আরো বেশি করে করবেন এবং সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার জন্য আবেদন করেন।
IPU NEWS DESK

SOUMITRA PANDIT 0 followers