PRESS RELEASE

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'SVIFF শারদ সম্মান ২০২৬'-এর শুভ সূচনা ঘোষিত

By SHYAMASREE PUJARI • 2026-10-12 07:38 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'SVIFF শারদ সম্মান ২০২৬'-এর শুভ সূচনা ঘোষিত

'SVIFF শারদ সম্মান ২০২৬'-এর শুভ সূচনা: কলকাতায় জমকালো সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

কলকাতা: ১১ অক্টোবর, ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬:৩০ টায় কলকাতার ঠাকুরপুকুরস্থ মানাফুলি গ্রুপ অফিসে "স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল" (SVIFF)-এর উদ্যোগে এবং 'মানাফুলি গ্রুপ'-এর সহযোগিতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'SVIFF শারদ সম্মান ২০২৬'-এর শুভ সূচনা ঘোষিত হলো।

“সিনেমার ক্যানভাসে, মণ্ডপের অলংকারে, মিশে যাক বিশ্বভ্রাতৃত্ব!”— এই মূল বার্তা ও ভাবধারাকে পাথেয় করে 'বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইউথ ফাউন্ডেশন' (VBYF)-এর পরিচালনায় এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সটি সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি

উক্ত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • শ্রী অজয় চৌধুরী – কর্ণধার, মানাফুলি গ্রুপ
  • অতনু পাল – কর্ণধার, থার্ড আই
  • পল্লব রায় – পরিচালক, SVIFF এবং সাধারণ সম্পাদক, VBYF
  • অধ্যাপিকা বসুধা বিশ্বাস – সম্মানিত মেম্বার, SVIFF
  • প্রসেনজিৎ মজুমদার – চলচ্চিত্র গবেষক ও মেম্বার, SVIFF
  • মনীষা মন্ডল সরকার – মেম্বার, SVIFF ও VBYF
  • অমিত ঘোষ – চলচ্চিত্র পরিচালক ও মেম্বার, SVIFF
  • সুনীল মন্ডল – মেম্বার, মানাফুলি গ্রুপ

উদ্দেশ্য ও বার্তা

সংবাদ সম্মেলনে বিশিষ্ট বক্তারা ব্যক্ত করেন যে, উৎসবের আবহে আন্তর্জাতিক চলচ্চিত্রের শিল্পকলা এবং দুর্গাপূজার ঐতিহ্যবাহী মণ্ডপসজ্জাকে একই মঞ্চে এনে বিশ্বভ্রাতৃত্ব, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলাই এই শারদ সম্মানের প্রধান উদ্দেশ্য। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার পর আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল গণমাধ্যম প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

##Latestupdate
SHYAMASREE PUJARI 0 followers