June 24, 2026

তাজ ভিভান্তায় ASSOCHAM-এর ‘Growth Driven Family Business Conclave & Excellence Awards 2026’ অনুষ্ঠিত

কলকাতা, ২৪ জুন ২০২৬: কলকাতার তাজ ভিভান্তা হোটেলে ASSOCHAM Eastern Region-এর উদ্যোগে “1st Edition of Growth Driven Family Business Conclave – Honouring Legacy & Empowering NextGen Leadership” এবং “Excellence Awards 2026” অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ব্যবসার উত্তরাধিকার ও নতুন প্রজন্মের নেতৃত্বের বিকাশকে কেন্দ্র করে এই সম্মেলনের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, কর্পোরেট নেতা এবং ASSOCHAM-এর পদাধিকারীরা। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ড. স্বপন দাশগুপ্ত, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. নারায়ণ চক্রবর্তী, ASSOCHAM-এর শীর্ষ প্রতিনিধিরা এবং শিল্পপতিরা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ দেন ASSOCHAM MSME Sub Council East-এর চেয়ারম্যান অখিলেশ জৈন। মূল বক্তব্য রাখেন ASSOCHAM Eastern Region Council-এর কো-চেয়ারম্যান সঞ্জীব পাটোয়ারি। এছাড়াও বক্তব্য রাখেন Texmaco Rail & Engineering Ltd.-এর ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।

অনুষ্ঠানে ASSOCHAM Excellence Awards 2026-এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। এ সময় ব্যবসায়িক উৎকর্ষ, উদ্ভাবন এবং নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্রথম অধিবেশনের বিষয় ছিল “Passing the Torch Right: Succession, Governance & the Rise of NextGen Leaders”, যেখানে পারিবারিক ব্যবসায় উত্তরাধিকার, সুশাসন এবং নতুন প্রজন্মের নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল “Powering Progress: Women Shaping the Future of Family Enterprises”। আলোচনায় পারিবারিক ব্যবসায় নারী নেতৃত্বের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ব্যবসায়িক বিকাশে তাঁদের অবদান তুলে ধরা হয়।

সম্মেলনে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পারিবারিক ব্যবসার ভবিষ্যৎ, কর্পোরেট গভর্ন্যান্স, উদ্ভাবন এবং উত্তরসূরি নেতৃত্ব গঠনের মতো বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে ব্যবসায়িক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের শেষে নেটওয়ার্কিং লাঞ্চের আয়োজন করা হয়।

ছবি: প্রবীণ চিত্র সাংবাদিক শ্রী চিত্ততোষ রায়।

SHYAMASREE PUJARI

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION